বিয়ের পর সুখবর নিয়ে এলেন শুভশ্রী

বিয়ে থেকে মধুচন্দ্রিমা পযর্ন্ত সব আপডেটই সামাজিকমাধ্যমে ভক্তদের দিয়েছেন রাজ-শুভশ্রী।
এবার তারা হঠাৎ করে নিয়ে এলেন এক সুখবর বার্তা।

নিজের টুইটার হ্যান্ডেলে ভক্তদের জন্য শুভশ্রী লিখেছেন- নতুন কিছু আসছে। সেটি কী, অনুমান করুন তো?

গত মে মাসে সাতপাকে বাঁধা পড়ার দাম্পত্য জীবনের আসল সুখবরটা আসছে কী! তা অনুমান করতে ভাবনায় পড়ে গেছেন শুভশ্রীভক্তরা।

কিন্তু না। সুখবরটিও রহস্যাবৃত রাখেননি তিনি। ভক্তদের আর অপেক্ষায় না রেখে রুপালি পর্দায় ফিরছেন টালিউডের জনপ্রিয় এ তারকা।

তবে কোন ছবির হাত ধরে ফের অভিনয় জগতে তিনি ফিরছেন তা এখনও জানাননি শুভশ্রী।