বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি সম্পর্কে জানা-অজানা ৯ তথ্য

বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দলটি আসন্ন বিশ্বকাপেও শিরোপার অন্যতম দাবিদার। গ্রুপ-এফ’এ জামার্নির সাথে রয়েছে ম্যাক্সিকো, সুইডেন ও কোরিয়া। আজ গো নিউজ পাঠকদের জন্য রয়েছে (পর্ব-২) জামার্নি সম্পর্কে নয়টি তথ্য।

১. ১৯৫০ থেকে ১৯৯০ সাল পর্যন্ত এই দলটিকে পশ্চিম জার্মানি হিসেবে অভিহিত করা হতো।

২. ১৯৯০ সালে জার্মানি দলটির ফিফার প্রাতিষ্ঠানিক কোড ‘Germany FR’ (FRG) থেকে পরিবর্তিত হয়ে ‘Germany’ (GER) হয়।

৩. জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ১৯০০ সালে।

৪. ১৯০৮ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে খেলে আসছে জার্মানি।

৫. ইতিহাসে জার্মানিই একমাত্র দেশ যারা পুরুষ ও নারী উভয় ফুটবল বিশ্বকাপে শিরোপা অর্জন করতে সামর্থ্য হয়েছে।

৬. বিশ্বকাপে সর্বোচ্চ আটবার ফাইনাল খেলে জামার্নি। সর্বাধিক চার বার রানার্সআপ হয় দলটি।

৭. টানা তিন বিশ্বকাপে ফাইনাল খেলা দল জামার্নি।

৮. বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা (১৬) জামার্নির।

৯. জার্মানীর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসা (৭১)।