বিশ্বের সবচেয়ে প্রাচীন মমি মিশরের বাইরে!

মমি মানেই আপনার চোখে ভেসে উঠবে মিশরের পিরামিড ও মরুভূমিময় প্রাচীন সভ্যতার ছবি। কারণ, এখন পর্যন্ত সবচেয়ে বেশী মমি পাওয়া গেছে নীলনদের এই দেশটিতে। তবে মিশরে আবিষ্কৃত মমিগুলোই কি পৃথিবীর সবচেয়ে প্রাচীন মমি? না, আসলে তা নয়।

পৃথিবীর সবচেয়ে প্রাচীন মমির খোঁজ পাওয়া গেছে চিলির আতাকামা মরুভূমিতে। এখানকার মমির বয়স খ্রিস্টপূর্ব ৭,০২০ যেখানে মিশরের মমিগুলো মোটামুটি ভাবে ৩,০০০ খ্রিস্টপূর্ব আগের। মিশরীয় ফারাওদের অনেক আগে, চিনচোরো সম্প্রদায়ের মানুষরা পেরু ও চিলিতে তাদের দেহগুলোকে মমি করে রেখেছিল।

তাদের ধর্মীয় বিশ্বাস ও দর্শন এতো আগে কিভাবে এইরকম উৎকর্ষ সাধন করেছিল তা জানা কঠিন। আর এতো কাল আগে কিভাবে চিকিৎসাবিদরা এই বিদ্যা অর্জন করেছিলেন, তাও এক বিরাট রহস্য! তবে বিশেষজ্ঞদের মতে, একমাত্র চরম আর্দ্রতার কারণেই এমনটা সম্ভব হয়েছে।