ভারত ইতোমধ্যে ইংল্যান্ডর বিপক্ষে সিরিজ খুঁইয়েছে। এর একমাত্র কারণ, ভারতীয় ব্যাটসম্যানদের ব্যার্ততা। কিন্তু বিরাট কোহলি এক্ষেত্রে বলা যায় সফল। ভারতের হয়ে একমাত্র তিনিই ইংর্যান্ডের বিপক্ষে লড়াই করছেন। আর বাকিরা ছিলো নিস্প্রুভ। একমাত্র ভারতীয় অধিনায়ক যিনি টেস্ট ক্রিকেটে একজন অধিনায়ক হিসেবে ৬০০০ রানের মাইলস্টোন স্পর্শ করলেন। অন্যদিকে পাকিস্থানের অন্যতম শ্রেষ্ঠ অ্যাম্পায়ার আলিমদার কোহলিকে আন্তর্জাতিক ক্রিকেটের সমস্ত ফর্ম্যাটেরই শ্রেষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আখ্যা দিলেন।
কোহলি
জনপ্রিয় অ্যাম্পায়ার আলিমদার স্বাভাবিকভাবেই ভারত অধিনায়কের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। অন্যান্য ক্রিকেট পণ্ডিত এবং দর্শকদের মতই, তিনিও কোহলির বিস্ফোরক ইনিংসে যথেষ্ট প্রভাবিত হয়েছেন। তিনি জানিয়েছেন, ‘বিরাট কোহলি সমস্ত ফর্ম্যাটেই বিশ্বের সেরা ব্যাটসম্যান। বহু মানুষই বিরাটকে কপি করার ইচ্ছা রাখেন, কিন্তু আমার মনে হয় না আর কোনও এমন প্লেয়ার রয়েছে যারা এই মুহুর্তে বিরাটের কাছাকাছি আসতে পারেন।’
