বিশ্বকাপ দেখতে লন্ডনে ছুটে গেলেন মাশরাফির পরিবার

বাংদেশের ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার পরিবার খেলা দেখতে লন্ডনে পৌছেছেন। টাইগার অধিনায়কের স্ত্রী সুমনা হক সুমি, মেয়ে হুমায়রা মর্তুজা, ছেলে সাহেল মর্তুজা ও ছোট ভাই মোরসালিন বিন মর্তুজা সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ শেষে লন্ডন পৌঁছান বলে জানা গেছে।

মাশরাফির স্ত্রী সুমনা হক সুমি বলেছেন, সবার যেমন প্রত্যাশা আমারও তেমন বাংলাদেশ দলকে ঘিরে,মাশরাফিকে ঘিরে একই প্রত্যাশা। এটি তার শেষ বিশ্বকাপ। স্ত্রী হিসেবে আলাদা অনুভূতি নেই। অন্যদের যেমন লাগছে আমারও তেমনই লাগছে।

মাশরাফির হাত ধরেই বাংলাদেশ ক্রিকেট দল এগিয়ে যাচ্ছে দূরন্ত গতিতে। তার অসাধারণ নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট ভাল অবস্থানে আছে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই বাজিমাত করেছে মাশরাফিরা।

রোববার ওভালে সাউথ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে শুরু করেছে অভিযান। তবে সেই ম্যাচে উপস্থিত থাকতে পারেনি ম্যাশের পরিবার। এর পরের ম্যাচগুলোতে মাঠে থেকে টাইগারদের স্বমর্থন দেবেন তারা।