বিশ্বকাপে থাকছে টাইগারদের নতুন চমক

বাংলাদেশের পতাকার রঙের সাথে মিল রেখে লাল-সবুজের সংমিশ্রণে তৈরি করে থাকে বাংলাদেশ দলের জার্সি জার্সি। এই বছর ইংল্যান্ডে আসন্ন বিশ্বকাপে চমক দিয়েই নতুন জার্সিতে মাঠে নামবে মাশরাফি-তামিমরা। প্রতিটি সিরিজে বদলে যায় বাংলাদেশ দলের জার্সি। শুধু লাল-সবুজ রং রেখে একেকটি সিরিজে নতুন নতুন নকশার জার্সি পরে মাঠে নামে বাংলাদেশ। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার জন্য আলাদা জার্সি তৈরির ভাবনা ক্রিকেট বোর্ডের।

বাংলাদেশ দলের জার্সি সম্পর্কে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন বলেন, ‘আমাদের কালার (রং) কম্বিনেশন কিন্তু একই থাকে। এটাই স্বাভাবিক লাল-সবুজ রঙের মিশেলে আমাদের জার্সি হয়। কিন্তু সাম্প্রতিক সময়ে আমাদের দলের স্পন্সরে কিছু পরিবর্তন এসেছে। ইউনিসেফও আমাদের লোগোর ক্যাটাগরিতে এসেছে। যার কারণে আমাদের নতুন জার্সি করতে হচ্ছে।

এ প্রসঙ্গে বাংলাদেশ দলের জার্সি প্রস্তুতকারক বলেন, ‘এ ধরনের কিছু করা হয় না আমাদের। কিন্তু এটা নিয়ে আমরা কাজ করছি। পরবর্তী সিরিজগুলোতেই হয়তো আপনারা দেখতে পাবেন। এই ধারাটা কিন্তু চালু হয়েছে মূলত গত দুই বছর ধরে। আমাদের বোর্ডও এই ব্যাপারে চিন্তা ভাবনা করছে।