বিশ্বকাপের ফেসবুক পেজের প্রচ্ছদে মাশরাফি

বিশ্বকাপের ফেসবুক পেজের- আগামী বছরের মে মাসে শুরু হবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওয়ার্ল্ড কাপ। এবারের আইসিসি বিশ্বকাপের ১২ তম আসরটি বসবে ইংল্যান্ডে।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ এ সংস্থাটি, ইতোমধ্যে ক্রিকেটভক্তদের আগ্রহ বাড়াতে প্রচারণা শুরু করে দিয়েছে।

গত ১৭ জুলাই ‘ICC Cricket World Cup’ নামের খোলা ফেসবুক পেজের প্রচ্ছদের ছবিতে স্থান দেয়া হয়েছে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে।

বিশ্বকাপের ফেসবুক পেজের প্রচ্ছদে মাশরাফি

বিশ্বকাপের ম্যাচের টিকিট সংগ্রহের জন্য দর্শকদের আহ্বান করা হচ্ছে এই ফেসবুক পেজটি থেকে। গত বছর ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে উইকেট নেয়ার পর দুই হাত উঁচিয়ে মাশরাফির উদযাপনের ট্রেডমার্ক ছবিটিকেই ফেসবুক পেজের প্রচ্ছদে স্থান দিয়েছে আইসিসি।

আগামী বছরের ৩০ মে ওভালে স্বাগতিক দেশ ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ‘২০১৯ বিশ্বকাপ’। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচটি ২ জুন অনুষ্ঠিত হবে।