বিশ্বকাপের প্রথম ওভারেই সৌম্যর বাজিমাত

ট্রেন্টবিজে টস থেকে শুরু করে সবই যেনো টাইগারদের বিপক্ষে কথা বলছিল। টসে জিতে ব্যাটিং স্বর্গে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেওয়ার পর টাইগার বোলাদের শাষণ করে যাচ্ছিলেন ফিঞ্চ-ওয়ার্নার জুটি।

প্রথম ২০ ওভারে কোনো উইকেটের মুখ না দেখা বাংলাদেশ উইকেটের মুখ দেখল ২১তম ওভারে এসে। নিজের ৫জন প্রথম সারির বোলারকে ব্যবহার করে উইকেট আদায় করতে না পেরে সৌম্যর হাতেই ২১তম ওভারটি তুলে দেন মাশরাফি।

আর বিশ্বকাপে নিজের প্রথম ওভারে এসেই অস্ট্রোলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্জকে ৫২ রানে ফিরিয়ে দিলেন তিনি।

বিশ্বকাপে সেমিফাইনালে টিকে থাকার লড়াইয়ে নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে অস্ট্রোলিয়ার বিপক্ষে নিজেদের ৬ষ্ট ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিং করতে হচ্ছে বাংলাদেশকে। টস জিতে ব্যাটিং করছে অস্ট্রেলিয়া।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ট্রোলিয়ার সংগ্রহ ২১ ওভার শেষে ১ উইকেটে ১২১ রান। ওয়ার্নার ৬২ ও খাজা ২ রান করে ব্যাট করছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রুম্মন, রুবেল হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান।

অস্ট্রেলিয়া একাদশ : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), উসমান খাজা, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কোস স্টইনিস, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), নাথান কুল্টার-নাইল, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।

ম্যাচটি সরাসরি দেখতে নিচের লিংকে ক্লিক করুন…

https://urlzs.com/DVzKF

https://www.rabbitholebd.com/index.php/login/index

https://www.bioscopelive.com/en/