বিশাল সংগ্রহের পথে বাংলাদেশ, ১০৭ ওভার শেষে দেখুন স্কোর


মিরপুর টেস্টের শুরুটা মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। ০,০,৯ রান করে ফিরে যান প্রথম তিন ব্যাটসম্যান ইমরুল, মিঠুন ও লিটন। এরপর ব্যাট হাতে দলের হাল ধরেন মুশফিক ও মুমিনুল।

গত আটটি ইনিংসে সেঞ্চুরি দূরে থাক, মুমিনুলের ব্যাটে হাফ সেঞ্চুরির দেখাও নেই। সর্বোচ্চ রান ৩৫। সেই অবস্থায় মুমিনুলের নিজের যেমন ঘুরে দাঁড়ানো খুব প্রয়োজন ছিল, তেমনি দলেরও প্রয়োজন ছিল তার ব্যাটে রান।

সেই অতি গুরুত্বপূর্ণ কাজটিই করে ফেললেন দারুণ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে। ২৬ রানের মধ্যেই যখন টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারিয়ে ফেলেছিল বাংলাদেশ, তখন সিলেটের শঙ্কাই পেয়ে বসেছিল আবার। সে অবস্থা থেকে বাংলাদেশকে সঠিক পথে ফেরানোর জন্য একটি জুটির খুব প্রয়োজন ছিল। অভিজ্ঞ মুশফিকুর রহীমকে নিয়ে সে কাজটাই করে দেখালেন মুমিনুল।

দারুণ বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে শুধু উইকেটে অটলই থাকেননি, দৃঢ়তার সাথে ব্যাটিং করে দলের রানকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির দেখা পেয়ে গেলেন মুমিনুল হক। ১৫০ বল খেলে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরির মাইলফলকে পৌঁছান বাংলাদেশের এই টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান।

মুশফিকের পর সেঞ্চুরি তুলে নিয়েছেন মুশফিকও। প্রায় বছর খানেক পর মুশফিকের ব্যাট থেকে টেস্টের সেঞ্চুরির দেখা মিলল। মুশফিকের সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন মুমিনুল। কিন্তু ১৬১ রানের মাথায় চাতারার বলে ক্যাচ আউটের শিকার হন তিনি। এরপর দিনের শেষ ভাগে ব্যাটিং করতে নামা তাইজুলও ফিরে যান ৪ রান করে।

শেষ পর্যন্ত প্রথম দিনের ৯০ ওভারের খেলা শেষে ৫ উইকেট হারিয়ে ৩০৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। মুশফিক ১১১ ও মাহমুদউল্লাহ ০ রান করে অপরাজিত থেকে গেছেন।

২য় দিনের শুরুতে ভালো করছে বাংলাদেশ । ১০৭ ওভার খেলা শেষে ৫ উইকেট হারিয়ে এখন পর্যন্ত সংগ্রহ ৩৩২ রান । মুশফিক ১১৫ ও মাহমুদউল্লাহ ২২ রান করে অপরাজিত আছেন।

খেলাটি লাইভ দেখুন এখানে ক্লিক করে