পৃথিবীর সবচেয়ে ধনী ও মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসও ফার্মের মুরগি খায় বলেছেন, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। আর আমাদের দেশের মানুষ খায় না। আম’রা এত বড়লোক হয়ে গেছি আর আম’রা এত স্বাস্থ্য সচেতন যে, ফার্মের মুরগি খাই না।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ওসমানী স্মৃ’তি মিলনায়তনে মৎস্য ও প্রা’ণিসম্পদ খাতে আর্থিক প্রণোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অ’তিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এ কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, আমা’র এখন ইচ্ছা হয় আমি এখন টেলিভিশনে গিয়ে বক্তব্য দিই, অ্যাডভা’রটাইজ দেই যে, ফার্মের মুরগি ঝুঁ’কিপূর্ণ নয়, আমাদের মাছ ঝুঁ’কিপূর্ণ নয়।
কৃষিমন্ত্রী আরও বলেন, বলা হয় দুধের মধ্যে নানা ধরনের প্রিজারভেটিভ দেয়া হয়, এটাও ঠিক না। আমি বিদেশ থেকে এটা পরীক্ষা করিয়ে এনেছি। পরীক্ষায় প্রমাণ হয়েছে এগুলো সঠিক না। কিছু দেশদ্রোহী এটা প্রচার করে, এটা মোটেই ঠিক না।
