বিরোধীদলীয় নেতা হিসেবে এরশাদ ভুমিকা নিয়ে মুখ খুললো ওবায়দুল কাদের


ঢাকা: সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আর নেই। রোববার (১৪ জুলাই) সকালে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এরশাদ তার দুই স্ত্রীর দুই ছেলের পাশাপাশি অন্তত দুটি দত্তক সন্তান রেখে গেছেন। জাতীয় পার্টি চেয়ারম্যান মারা যাওয়ায় এই সন্তানরাই এখন তার উত্তরাধিকার।

এদিকে, বিরোধীদলীয় নেতা হিসাবে এইচ এম এরশাদ গঠনমূলক ভূমিকা রেখেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার (১৪ জুলাই) চিকিৎসার জন্য দুপুরে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি এইচ এম এরশাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কাদের বলেন, বিরোধীদলীয় নেতা হিসেবে তার গঠনমূলক ভূমিকার কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্মরণ করেছেন।

সোনালীনিউজ/