চিটাগংয়ের ছেলে ইয়াসির আলী চৌধুরী এবার বিপিএলে চিটাগং ভাইকিংসের হয়ে ব্যাট হাতে যেমন আলো ছড়াচ্ছেন ঠিক তেমনি জাতীয় দলে আসার দরজাটাও সামনেই।
হবেনা কেনো…??? প্রথমবার বিপিএল খেলেই সবার নজর কেড়েছেন। ইতিমধ্যে খেলেছেন তিনটি অর্ধশতকের বেশি ইনিংস।
বিপিএলে ইয়াসির ইনিংসগুলো ৩৪ বলে ৪১ রান, ৮ বলে ৪ রান, ৩৬ বলে ৫৪ রান, ১৭ বলে ১৫ রান। ৭ বলে ৩ রান, ৪৮ বলে ৭৮ রান। আর ৩৮ বলে ৫৮ রান।
বিপিএলে ৭ ম্যাচে ৩৬.১৪ এভারেজে রান করেছেন ২৫৩ রান। তার ব্যাটিং স্টাইল ও হাতের স্টোক সবার নজরে পড়েছে।
ইয়াসির আলী চৌধুরী আর কয়েকটা ম্যাচে এমন ধারাবাহিক থাকলেই হবেন এবার বিপিএলের দেশীয়দের মধ্যে সেরা আবিষ্কার। তাই দ্রুতই যে জাতীয় দলের দরজা খুলে যেতে পারে।
যদিও নিউজিল্যান্ড সিরিজের বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। কিন্তু যদি একজনকে যুক্ত করে ইয়াসিরকে দলে নেওয়া হয় আমরা অবাক হব না।
তবে তার এই পারফর্মেন্স ধরে রাখাটাই কাম্য হবে। ইয়াসিরের জন্য শুভকামনা।
[এই অংশটি ফেসবুক থেকে সংগ্রহিত, কোন ব্যক্তির ব্যক্তিগত মতামত]
————————-
মজার মজার ভিডিও দেখুন টাচ করে
