বিপিএল মাতাতে আজ এবং আগামীকাল বাংলাদেশে আসছেন যারা

দড়জায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর মাত্র ৫ দিন বাকি জমজমাট বিপিএলের। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ।

ইতিমধ্যেই শেষবারের মতো প্রতিটি দল তাদের দল গুছিয়ে নিচ্ছে। বিপিএলে প্রথমবারের মতো খেলতে আসছেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, আলেক্স হেলস, এবি ডি ভিলিয়ার্স এর মত ক্রিকেটাররা।

প্রথম দিনেই ঢাকায় আসবেন ঢাকা ডায়নামাইটস তারকা আন্দ্রে রাসেল। পরদিন আসবে দলটির আরও দুই তারকা নারিন ও পোলার্ড। এরই ধারাবাহিকতায় ২ তারিখেই ঢাকা আসবে সিলেট সিক্সার্সের প্রোটিয়া স্পিনার ইমরান তাহির। কিছুদিন আগেই তাহিরকে কেনা নিশ্চিত করেছিল সিলেট।

তাহির ছাড়াও হেড কোচ ওয়াকার ইউনুস এবং দুই পাকিস্তানি ফাস্ট বোলার সোহেল তানভির এবং মোহাম্মদ ইরফানও ২ জানুয়ারী ঢাকা চলে আসছেন।সূত্র স্পোর্টসনিউস টোয়েন্টিফোর