বিপিএলে এখন পর্যন্ত আটটি ম্যাচ শেষ হয়েছে। এই আট ম্যাচের মধ্যে খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স তিনটি ম্যাচ খেলেছে। বাকি দল গুলো প্রত্যেকেই ম্যাচ খেলেছে দুটি করে।
এই সময়ে সবচেয়ে বেশি ছক্কা মেরেছে ঢাকা ডায়নামাইটসের তারকা হযরত উল্লাহ জাজাই। তিনি ২ ম্যাচে ১২টি ছক্কা মেরেছেন যা এই বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ।

দ্বিতীয় স্থানে আছেন সিলেটের নিকোলাস পুরান। ৫টি ছক্কা মেরেছেন তিনি। তিনে আছেন ভাইকিংসের ডেলপোর্ট। ৪টি ছক্কা মেরেছেন তিনি। চার ও পাঁচে আছেন যথাক্রমে রবি ফ্রাইলিঙ্ক ও সুনিল নারিন। প্রত্যেকেই ৪টি করে ছক্কা মেরেছেন। এছাড়াও টাইগার তারকা জুনায়েদ খান চারটি ছক্কা মেরেছেন।
বাংলাদেশের মধ্যে আফিফ হোসেন মেরেছেন ৩টি ছক্কা। রনি তালুকদার ও শুভাগত হোম মেরেছেন ২টি ছক্কা।সূত্র স্পোর্টসনিউস টুয়েন্টিফোর
