২০১৯ বিশ্বকাপের জন্য যে বাংলাদেশ দলে একজন হার্ডহিটার ব্যাটসম্যান খুবি দরকার। সাব্বিরের উপর বিসিবির অনেকদিনের আশা থাকলেও সেটা পূরন করতে ব্যার্থ হয়েছেন সাব্বির।
সর্বশেষ উইন্ডিজ সফরই দেখা গিয়েছে সেটা। একজন হার্ডহিটারের অভাবেই বাংলাদেশ বেশিরভাগ ম্যাচই হারছে। এবার বিসিবির চোখ ২০১৯ বিশ্বকাপের জন্য একজন হার্ডহিটারকে প্রস্তুত করা। আর সেই তালিকায় সবার আগে থাকবে সর্বশেষ বিপিএলে খুলনার হয়ে চমক দেখানো এই আরিফুল।

টি-২০তে আরিফুলকে দেখা গেলেও ওয়ানডতে আরিফুলকে এখনো দেখা যায়নি। এই ব্যাপারে বিসিবি নির্বাচক হাবিবুল বাশার বলেন ,’ আরিফুলকে নিয়ে আমাদের আলাদা চিন্তাভাবনা আছে। একজন হার্ডহিটার হিসেবেই ভবিষ্যতে বাংলাদেশ দলে আমি তাকে দেখতে চাই।’
