এবারের বিপিএলটা অনেকটা আশা নিয়েই শুরু করেছিলেন আশরাফুল। কিন্তু সেই আশাটা বাস্তবায়ন করতেও পারলেন না তিনি। খেলতে পেরেছেন মোটে ৩ ম্যাচ। আর আজকেই হেরে বিদায় নিয়েছে তার দল। তবে দল বিদায় নেওয়ার ম্যাচে ম্যাচ খেলার সুযোগও পাননি আশরাফুল।
প্রথম ম্যাচে মাত্র ৩ রান করেছিলেন অ্যাশ। কিন্তু পরের ম্যাচে ঠিকই কামব্যাক করেছিলেন। দারুন সব শটে খেলেছিলেন ২২ রানের এক ঝলমলে ইনিংস! কিন্তু এর পর তাকে কেন বাদ হয়েছে সেটা হয়তো কারোরেই জানা নেই।

তবে আশরাফুল গতকালকের ম্যাচের আগে স্বাভাবিক ছিলেন না। তাই এরকম পারফর্ম অবাক হওয়ার মতোও না। কেননা তার বডি ল্যাঙ্গুয়েজও তেমন ছিলো না।
১৮ লাখ টাকা দিয়ে এবারের বিপিএলে আশরাফুলকে নিয়েছিল চিটাগাং ভাইকিংস। তিন ম্যাচ খেলে করেছেন ২৫ রান! অর্থাৎ তার ব্যাট থেকে আসা প্রতি রানের মূল্য ৭২ হাজার টাকা! তা দেখে হয়তো আশরাফুল নিজেও হতাশ হতে পারেন। শুধু আশ্রাফুলেই নন, হতাশ হতে পারেন তার সমর্থকরাও।
