বাংলাদেশ প্রিমিয়ার লিগের চলমান ষষ্ঠ আসরের বুধবারের ম্যাচে মাঠে নামছে চারটি দল- চিটাগং ভাইকিংস, রাজশাহী কিংস, খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স।
দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও রাজশাহী কিংস। ম্যাচটির ভেন্যু ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। এই ম্যাচের আগে চিটাগং ভাইকিংস রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। ৬টি ম্যাচ খেলে দলটি জয় পেয়েছে ৫টি ম্যাচে। অন্যদিকে ৭টি ম্যাচ খেলে ৪টি ম্যাচে জয় পাওয়া রাজশাহী কিংস রয়েছে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে। আসরে দুই দলের মধ্যে এটিই প্রথম লড়াই।

দিনের অন্য ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় মাঠে নামবে খুলনা টাইটান্স ও সিলেট সিক্সার্স। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের এই ম্যাচটির ভেন্যু মিরপুর স্টেডিয়াম। আসরে দুই দলের এটিই প্রথম লড়াই। এখন পর্যন্ত ৭টি ম্যাচ খেলে সিলেট সিক্সার্স জয় পেয়েছে মাত্র ২টি ম্যাচে, হেরেছে বাকি ৫টি ম্যাচই। তবে এর চেয়েও করুণ অবস্থা খুলনা টাইটান্সের। ৮টি ম্যাচ খেলে মাত্র ১টি জয়ের বিপরীতে ৭টি ম্যাচেই হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলটি। নিয়মিত অধিনায়ক ডেভিড ওয়ার্নারের অনুপস্থিতিতে এই ম্যাচ থেকে পাকিস্তানি ক্রিকেটার সোহেল তানভীরের নেতৃত্বে খেলবে সিলেট সিক্সার্স।
