বিপিএলের ইতিহাসে রেকর্ড গড়লেন সাকিব

বিপিএলের ইতিহাসে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড গড়লেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেই সাথে এই আসরেও উইকেট শিকারের তালিকাতেও সবার উপরে এখন সাকিব। এক উইকেট দুরে থেকে খেলতে নেমে নিজের তৃতীয় ওভারের শেষ বলে উইকেট নিয়ে এ রেকর্ড গড়েন সাকিব।

আজ বিপিএলের ফাইনালে সাকিবের ঢাকা ডায়নামাইটস মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। ম্যাচের ১২ তম ওভারে বোলিংয়ে এসে শেষ বলে এনামুল হক বিজয়কে এল বি ডব্লিউ এর ফাদে ফেলে ২৩ উইকেট নিয়ে নিজের আগের রেকর্ড নিজেই ভেঙে এই আসরের সর্বোচ্চ এবং বিপিএল ইতিহাসে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়েন এই বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিব ছাড়াও এক আসরে সর্বোচ্চ ২২টি উইকেট আছে বরিশাল বুলসের ক্যারিবীয়ান তারকা কেভন কুপার, সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদের। এবার নিয়ে সাকিব দুইবার ২২ উইকেটের মালিক বনে গেছেন। অপেক্ষা ফাইনালের, সেখানে একটি উইকেট পেলেই সাকিব আগের সব রেকর্ড মুছে নতুন করে নাম লেখাবেন।

২০১৫ আসরে বরিশাল বুলসের কেভন কুপার ৯ ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট। এই আসরে তাসকিন আহমেদ সিলেট সিক্সার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছেন ২২ উইকেট। ২০১৭ সালের আসরে সাকিব ঢাকা ডায়নামাইটসের হয়ে ১৩ ম্যাচে নিয়েছিলেন ২২ উইকেট। এই আসরে একই দলের হয়ে ১৪ ম্যাচে নিলেন ২২ উইকেট। শীর্ষ পাঁচে থাকা আবু হায়দার রনি ২০১৫ সালের আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২১ উইকেট।