বিপাশাকে পেয়ে আপ্লুত আবুল হায়াত

জনপ্রিয় অভিনেত্রী, নাট্যকার, নির্মাতা ও চিত্রশিল্পী বিপাশা হায়াত। এই জনপ্রিয় অভিনেত্রী দীর্ঘদিন ধরে অভিনয়ে নেই। পরিবারসহ পাড়ি জমিয়েছেন নিউইয়র্কের ব্রুকলিনে। গত ফেব্রুয়ারিতে শ্যাম বেনেগালের ছবির শুটিংয়ে তৌকীর আহমেদ বাংলাদেশে এলেও বিপাশা প্রায় আড়াই বছর নিউইয়র্কে।

তবে দীর্ঘ প্রতীক্ষার অবসান টেনে শনিবার বিপাশা বাবা-মা ও বোনের কাছে ফিরেছেন।

মেয়েকে কাছে পেয়ে বাবা আবুল হায়াত উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘অনেক আনন্দিত ও আপ্লুত মেয়েকে কাছে পেয়ে। অনেক দিন পর ওর সঙ্গে দেখা।

দুঃসময়ে নিউইয়র্কে একা থেকেছে। যদিও বিপাশা একটি এক্সিবিশনে অংশ নিতে এসেছে; ১৫-২০ দিন থাকবে, ফিরবে ২৫ তারিখ।’