
কলকাতায় পথহারিয়ে ফেলে এক কিশোরী। পরে নিজ বাড়ি হুগলি জেলার রিষড়ায় ফিরে যেতে যে বন্ধুটির কাছে কিশোরী সাহায্য চেয়েছিলো সে বন্ধুই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ উঠেছে।
কিশোরী এমন অভিযোগে রিষড়া থেকে নবীন সিং নামে ওই যুবককে গ্রেপ্তার করে হাওড়া রেল পুলিশ।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, গত ২১ মার্চ রিষড়া থেকে মায়ের সঙ্গে কলকাতায় এসেছিলো মেয়েটি। তবে সেদিনই হারিয়ে যায় মেয়েটি। পরে হাওড়া স্টেশন থেকে বন্ধু নবীন সিংকে ফোন করে বিষয়টি জানায়। নবীন তাকে স্টেশনে অপেক্ষা করতে বলে। তারপর বাড়ি ফেরানোর কথা বলে বিহারের হাজিপুরে এক আত্মীয়ের বাড়িতে নিয়ে যায়। সেখানে দিনের পর দিন ধর্ষণ করা হয় বলে অভিযোগ করে মেয়েটি। পরে ৩ মে হাজিপুর স্টেশনে মেয়েটিকে আবার রেখে চলে যায়। হাজিপুর স্টেশনে পুলিশের সন্দেহ হওয়ায় ওই মেয়েটিকে ধরে হোমে পাঠায়। এরপর হোম কর্তৃপক্ষ বাড়ির লোককে খবর পাঠালে উদ্ধার হয় মেয়েটি।
বাড়ি ফেরার পর বাড়ির লোকজন চন্দনগর কমিশনারেটে অভিযোগ দায়ের করে। হাওড়া রেল পুলিশে কেসটি স্থানান্তরিত করা হয়। এরপরই গ্রেপ্তার করা হয় নবীন সিংকে। সোমবার নবীনকে জেল হেফাজতে পাঠায় আদালত।
