বিপদের খবর শুনেই ভারতে ফিরলেন অমিতাভ

গত রোববার রাতে না ফেরার দেশে পাড়ি জমান মেয়ে শ্বেতা বচ্চনের শ্বশুর রঞ্জন নন্দা। এ খবর শুনেই শুটিং বাতিল করে বুলগেরিয়া থেকে ভারতে ফেরেন অমিতাভ।

সূত্রে জানা যায়, গুরুগ্রামের একটি হাসপাতালে রঞ্জন নন্দা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ওই সময় বুলগেরিয়ায় ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং করছিলেন অমিতাভ। বিপদের খবর পেয়ে দ্রুতই দেশে ফেরেন বিগ বি।

ওই সময় ব্লগে তিনি লেখেন, ‘আমার আত্মীয় মিস্টার রঞ্জন নন্দা, শ্বেতার শ্বশুর প্রয়াত হয়েছেন। আমি ভারতে ফিরছি।’

রঞ্জন নন্দা ছিলেন ঋষি কাপুরের বোন ঋতু নন্দার স্বামী ও শ্বেতার স্বামী নিখিলের বাবা। তার প্রয়াণের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন ঋষি কাপুরের মেয়ে ঋদ্ধিমা কাপুরও। তিনি লেখেন, ‘তুমি সব সময় মহানই থাকবে।… তোমাকে মিস করব। আবার দেখা হবে… শ্রদ্ধা।’