বিধ্বংসী মাহমুদউল্লাহ, তুলে নিলেন আরো একটি উইকেট

মিরপুরে টি-টোয়েন্টি সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমেই তান্ডব শুরু করেছে লিউস-হোপ জুটি। একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে মিরপুরে চার-ছক্কার মহাযজ্ঞ শুরু করেছে তারা। ৩য় ওভারে ৪ ছক্কাসহ ২৭ রান হজম করেছেন আবু হায়দার রনি।

৪ ছক্কার প্রতিশোধটা হয়তো পরের ওভারেই নিতে পারতেন রনি। কিন্তু মিড উইকেটে মিরাজের বলে লিউসের দ্রুতগতির শটটি হাতে তালুবন্দি করতে পারেননি তিনি। ক্যাচ মিসের সুযোগ পেয়েই ভয়ংকর হয়ে ওঠে লিউস।

এরপর ১৮ বলে নিজের ফিফটি তুলে নিয়েছেন এভিন লিউস। অন্যদিকে ব্যাটিং তান্ডব চালাচ্ছিলেন শাই হোপও। সেই তালিকা থেকে বাদ রাখেননি সাকিবকেও। ম্যাচের ৫ম ওভারে সাকিবকে পরপর ২টি বাউন্ডারি হজম করানোর পরের বলেই সরাসরি বোল্ড হয়ে মাঠ ছাড়তে হয় তাকে।

এরপরও লিউস তান্ডব বন্ধ হয়নি। ৭ম ওভারে কিমো পলকে আরিফুলের ক্যাচে পরিনিত করেন মোস্তাফিজ। কিন্তু অন্যদিকে লিউস ৮ ছক্কা হাঁকিয়ে দ্রুততম সেঞ্চুরির পথে আগাচ্ছিলেন তিনি।

কিন্তু ম্যাচের ১০ম ওভারে এসেই চিত্রটা পাল্টে দেন রিয়াদ। পরপর ২ বলে দুই উইকেট তুলে নিয়ে লিউস ও হেটমায়ারকে প্যাভলিয়নের পথে হাটান নীরব ঘাতক মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর ম্যাচের ১৪তম ওভারে এসে রভম্যান পাওয়েলের উইকেটও তুলে নেন রিয়াদ।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪ ওভার শেষে ৫ উইকেটে ১৬০ রান।পুরান ২০ ও ব্রাথওয়েট ১ রান করে ব্যাট করছেণ।

বাংলাদেশ একাদশে কোনো পরিবর্তন আনা হয়নি। তবে ওয়েস্ট ইন্ডিজ পরিবর্তন এনেছে। আজকের ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি অভিষেক হচ্ছে শেরফান রাদারফোর্ডের।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মোহাম্মদ সাইফউদ্দীন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান এবং আবু হায়দার রনি।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : এভিন লুইস, শাই হোপ, নিকোলাস পুরান, সিমরন হেটমায়ার, শেরফান রাদারফোর্ড, কার্লোস ব্রেথওয়েট (অধিনায়ক), রভম্যান পাওয়েল, ফ্যাবিয়েন অ্যালেন, কেমো পল, শেলডন কোট্রেল, ওসান থমাস।