অস্ট্রেলিয়ার কাছে হেরে এখন বিদায়ের দুঃস্বপ্ন উকি দিচ্ছে নিউজিল্যান্ডের ঘরে।
প্রতিটি ম্যাচের পরই এখন রুপ পাল্টাচ্ছে পয়েন্ট তালিকার।
পয়েন্ট তালিকায় শীর্ষে থাকার জন্য লড়াই করা নিউজিল্যান্ড এখন পরেছে উল্টো শঙ্কায়।
শুক্রবার (২৯ জুন) অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। প্রথমে ব্যাটিং করা অস্ট্রেলিয়া এই ম্যাচে করেন ৯ উইকেটে ২৪৩ রান। হ্যাটট্রিক করেন বোল্ট। জবাব দিতে নেমে মাত্র ১৫৭ রানেই অল আউট হয়েছে নিউজিল্যান্ড। মিশেল স্টার্ক এই ম্যাচেও চালিয়েছেন তা***। তুলে নিয়েছেন ৫ টি উইকেট।
এই ম্যাচে হারের কারণে এখন নিউজিল্যান্ডের সংগ্রহ দাড়িয়েছে ৮ ম্যাচে ১১ পয়েন্ট। তাদের আর একটি ম্যাচ বাকি। এখন ইংল্যান্ড যদি আজকে ভারতকে এবং পরের ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় এবং বাংলাদেশ তাদের দুই ম্যাচে পাকিস্তান ও ভারতকে হারায় তাহলেই বিদায় নিবে নিউজিল্যান্ড। আর সেমিতে খেলবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড।
