বিএনপি থেকে মনোনয়ন পেলেন যেসব তারকারা

নির্বাচনকে সামনে রেখে দেশের রাজনীতিক দল গুলো নিজেদের লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছে । এবারের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে ।বিএনপির সাথে যুক্ত হয়ে নির্বাচন করবে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্ট ।ইতিমধ্যে আওয়ামী লীগ মনোনয়ন চিঠি বিতরণ শেষ করেছে । আজ বিএনপি মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছে । আজ সোমবার বিকেল তিনটায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এ চিঠি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এবারের নির্বাচনে বিএনপি থেকে ঝিনাইদহ-৩ আসনে মনোনয়ন পেয়েছে কন্ঠশিল্পী মনির খান ।এছাড়া কণ্ঠশিল্পী কনক চাঁপা সিরাজগঞ্জ-১ আসন থেকে মনোনয়ন পেয়েছেন ।

এদিকে কন্ঠশিল্পী বেবী নাজনীনও অপেক্ষায় আছেন বিএনপি থেকে মনোনীতদের তালিকায় নিজের নাম শোনবেন বলে। মনোনয়ন পেলে তিনি প্রার্থী হবেন নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে। চিত্রনায়ক হেলাল খান মনোনয়ণ পেয়েছেন সিলেট-৬ বিয়ানীবাজার আসনে । তবে বিএনপির সব আসনে চুড়ান্ত প্রার্থীদের নাম প্রকাশ করেনি আজ ।