বাবার মৃত্যুতে কাঁদতে কাঁদতে যা বললেন এরশাদ পুত্র এরিক

দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগে মা*রা গেছেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্ম*দ এরশাদ।

বাবার আত্মার মাগফিরাত কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পুত্র এরিক এরশাদ।

বাবার মৃ***র খবরে কাঁদতে কাঁদতে পুত্র এরিক বলেন, ‘জানিনা কিভাবে কি হয়েছে। ওনার মতো মানুষ আর কখনো এই পৃথিবীতে আসবে না। সাড়া দেশবাসী আমার বাবার জন্য দোয়া করবেন।’ এসময় আবারও কা*ন্নায় ভেঙে পড়েন এরশাদ-বিদিশার একমাত্র এই পুত্র সন্তান।

রোববার (১৪ জুলাই) সকালে ঢাকার সম্মিলিত সাম*রিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাপা চেয়ারম্যান। এরই মধ্যে হাসপাতালে পৌঁছেছেন তার পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীরা।

হুসেইন মুহম্ম*দ এরশাদের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে সেনাবাহিনী কেন্দ্রীয় মসজিদে। এরপর পর্যায়ক্রমে সংসদের দক্ষিণ প্লাজা, বায়তুল মোকাররম মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেলিকপ্টারযোগে ম*রদেহ রংপুরে নেওয়া হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে এরশাদকে ঢাকায় এনে সেনাবাহিনী কবরস্থানে দাফন হবে।