নাটোরের বাগাতিপাড়ায় রতন আলী (২৫) নামের এক মানসিক ভারসাম্যহীন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আত্মহননকারী রতন জামনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মান্নান আলীর ছেলে। গত শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল রাতে সবার অগোচারে রতন পার্শবর্তী একটি আম বাগানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবরদিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
এ ব্যাপারে মডেল থানার ওসি তদন্ত স্বপন কুমার চৌধরী বলেন, ময়না তদন্তের জন্যে লাশ নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের বড় ভাই মানিক বাদী হয়ে থানায় এটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। রতন মানসিক ভার সাম্যহীন ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
