বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। প্রতিটি সিরিজ এবং টুর্নামেন্টের নজরকাড়া পারফরম্যান্স করছে সাকিব তামিম মুশফিকরা। জয়ের দিক দিয়ে ২০১৮ সালের পর ইংল্যান্ড এবং ভারতের পরেই অবস্থান করছে বাংলাদেশ।
১ জানুয়ারি ২০১৮ সালের পর থেকে গতকাল পর্যন্ত সবচেয়ে বেশি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড। ৩৫ ম্যাচের মধ্যে ২৪ ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড। দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। ৩৩ ম্যাচের মধ্যে ২২ ম্যাচে জয়লাভ করেছে তারা। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকা।
দুই দলই ২৭ ম্যাচের মধ্যে ১৭ ম্যাচে জয়লাভ করেছে। পঞ্চম স্থানে রয়েছে নিউজিল্যান্ড এবং ষষ্ঠ স্থানে রয়েছে আফগানিস্তান। ২৪ ম্যাচের মধ্যে ১৫ ম্যাচে জয়লাভ করেছে নিউজিল্যান্ড এবং ২৭ ম্যাচের মধ্যে ১৫ ম্যাচে জয়লাভ করেছে আফগানিস্তান। সপ্তম স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ এবং অষ্টম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।
২৮ ম্যাচের মধ্যে ১২ ম্যাচে জয়লাভ করেছে ওয়েস্ট ইন্ডিজ এবং ২৩ ম্যাচের মধ্যে ১১ ম্যাচে জয়লাভ করেছে অস্ট্রেলিয়া। নবম স্থানে রয়েছে আয়ারল্যান্ড এবং তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তান। ২৩ ম্যাচের মধ্যে ১১ ম্যাচে জয়লাভ করেছে আয়ারল্যান্ড এবং ৩৩ ম্যাচের মধ্যে ১০ ম্যাচে জয়লাভ করেছে পাকিস্তান।
