বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের ক্ষেত্রে সুখবর

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচের ক্ষেত্রে সুখবর হচ্ছে বৃষ্টি অনেকটা কমেছে। তবে এখনও পুরোপুরি থামেনি। আশার খবর হলো ইংল্যান্ডে এখন ১২টা বাজে। বিকাল ৪টার আগে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসবে না। সূত্র: বিবিসি

মেঘ জমেছে বিস্টলের আকাশে। এই মাঠেই মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার খেলা। তাই শঙ্কা দেখা দিয়েছে এই খেলা অনুষ্ঠিত হবে কি না। ১০ জুন (সোমবার) বাংলাদেশ দলের প্র্যাকটিস সেশন ভালোভাবে কাটলেও, ব্রিস্টল সময় দুপুর গড়িয়ে বিকেল নামার আগেই শুরু হয়েছিল বৃষ্টি।

তারপর আর মেলেনি সূর্যের দেখা, ঝিরঝিরে বৃষ্টি আর কনকনে বাতাস সাথে মেঘে ঢাকা আকাশ- ঠিক এ অবস্থায়ই পার হয়েছে রাত। মঙ্গলবার ভোরেও ব্রিস্টলে আকাশে দেখা যায়নি সূর্যের উপস্থিতি।

যেখানে ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যেই সূর্য উঠে যায়, সেখানে এ প্রতিবেদন লেখার সময় (সকাল ৭টা) পর্যন্তও আকাশ ছিল মেঘে ঢাকা। ঝিরঝিরে বৃষ্টি এখন অবশ্য নেই, তার বদলে বাতাস আছে বেশ। পুরো আকাশে মেঘের আনাগোনা, বাতাসে মেঘের খেলা চলছে অনবরত। নেই রোদের কোনো আভাস।

আবহাওয়া ও আকাশের এ বর্ণনা শুনে, নিশ্চয়ই বুঝতে পারছেন ব্রিস্টলের হাল হকিকত। এরকম অবস্থায় বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দুলছে পেন্ডুলামের মতো অনিশ্চয়তার দোলাচালে।

স্থানীয় প্রবাসী বাঙালিদের উৎসাহে ভাটা চলে এসেছে। তাদের অনেকেই ধরে নিয়েছেন মাঠে গড়াবে না আজকের ম্যাচটি। হলেও দুপুরের পর কুড়ি-পঁচিশ ওভারের খেলা হতে পারে। আবহাওয়ার পূর্ভাবাসে সকাল ৯টা থেকেই আছে বৃষ্টির সমূহ সম্ভাবনা।

আবহাওয়ার পূর্ভাবাসে শুরুতে ৮০ শতাংশ বৃষ্টির কথা বলা থাকলেও সেটা সকাল ১০টা থেকে বেড়ে যাবে ৯৯ শতাংশে। তবে দিন যত এগুবে বৃষ্টির সম্ভাবনা ততই কমবে বলে জানাচ্ছে স্থানীয় আবহাওয়া অধিদপ্তর। তবে যে সময় খেলাটা শুরু হবে অর্থাৎ সকাল সাড়ে ১০টার সময়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় ৯০ শতাংশ। ফলে যথাসময়ে ম্যাচ শুরু হওয়া নিয়ে রয়েছে যথেষ্ঠ শঙ্কা।

ব্রিস্টলে দুই যুগের বেশি সময় ধরে থাকা কামরুল ইসলাম ধরেই নিয়েছেন আজকে খেলাই হবে না। তিনি জানিয়েছেন, ‘সেই ১৯৯২ সাল থেকে এখানে (ব্রিস্টলে) আছি। আবহাওয়ার পূর্ভাবাস জানা ও বোঝা হয়ে গেছে। তাতে করে আমার মনে হয় না আজকে খেলা হবে। এখানে ৭০-৮০ ভাগ বৃষ্টির সম্ভাবনা দেখানো মানেই হচ্ছে নিশ্চিত বৃষ্টি হওয়া।’