বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিতে শেষ যে সিদ্ধান্ত নেওয়া হল

বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে আজ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশ দলের। বাংলাদেশ সময় ম্যাচটি ৩:৩০ মিনিটে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু বৃষ্টির কারণে ম্যাচটি মাঠে গড়ায় নি। সময় বেড়ে চললেও উন্নতি হয়নি আবহাওয়ার। ৪ ঘন্টা অপেক্ষার পর শেষ পর্যন্ত ম্যাচটিকে পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ অফিসিয়ালরা। বৃষ্টির কারণে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেলনা বাংলাদেশ দল।

বাংলাদেশ স্কোয়াডঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল খান, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, সাব্বির রহমান, আবু জায়েদ চৌধুরী রাহী, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত।

পাকিস্তান স্কোয়াডঃ সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসিফ আলি, বাবর আজম, ওয়াহাব রিয়াজ, ফখর জামান, হারিস সোহেল, হাসান আলি, ইমাদ ওয়াসিম, ইমাম-উল-হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।