নিজেদের ২য় ম্যাচ খেলতে আগামীকালকেই নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। সেই ম্যাচকে সামনে রেখেই বাংলাদেশ দলের হয়ে সংবাদ সম্মেলনে আসেন সৌম্য সরকার।
এই ব্যাপারে তিনি বলেন ,’ ‘দিন শেষে এটা একটি বড় টুর্নামেন্ট। বড় টুর্নামেন্টে একটা চাপ থাকেই। যারাই বলবে নিউজিল্যান্ড বড় দল। তাদের জন্য আরও বেশি চাপ থাকবে। তাদের প্রত্যাশা বেশি থাকবে।’
তবে নিজেদের শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত থাকবে টাইগাররাও। কিউইরা চাপে থাকলেও সমান অবস্থানে মাঠে নামবে দুই দল, বক্তব্য এই ড্যাশিং ওপেনারের।
‘আমরা চেষ্টা করবো মানসিক ভাবে শন্ত থাকার চেষ্টা করবো এবং আমরা যে জেতার জন্যই মাঠে নামবো এটা সবার বিশ্বাস করে নামতে হবে। আমরা মাঠে নামছি এখন যদি আমরা কাউকে উপরে দেখি, নিজেদের নিচে দেখি তাহলে বিষয়টা ঠিক হবে না। তাই আমাদেরকে উপরেই দেখা উচিত বলে আমি মনে করি।’
