বাংলাদেশ দলের এমন কান্ডে অবিশ্বাস্যভাবে যা বললেন : টেইলর

ক্রাইস্টচার্চে দ্বিতীয় ও শেষ টেস্টে নিউজিল্যান্ডের গড়া রানের পাহাড়ে চাপা পড়েছে বাংলাদেশ। কিউইদের ৫২১ রানের জবাবে ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ে পড়ে মুমিনুলবাহিনী। ১২৬ রানে গুটিয়ে গিয়ে পড়েছে ফলোঅনে তারা।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৭ রানেই ৫ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শাদমান ইসলাম ৭, নাজমুল হোসেন শান্ত ৪, লিটন দাস ৮ রান করতে পারলেও রানের খাতা খুলতে পারেননি অধিনায়ক মুমিনুল হক ও নাঈম শেখ।

ষষ্ঠ উইকেটে ৬০ রানের ‍জুটি গড়েন ইয়াসির আলী রাব্বি ও নুরুল হাসান সোহান। সোহান ৪১ রানে ফিরলেও রাব্বি হাঁকিয়েছেন অর্ধশত। ৯৫ বলে ৭টি চারের সাহায্যে ৫৫ রান করেন রাব্বি। তবে ১২৬ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। আজ বাংলাদেশের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের শেষ বারের মত ব্যাটিংয়ে নেমে ছিলেন তিনি।

যদিও ব্যাট হাতে ২৮ রান করে আউট হয়েছেন তিনি তবে আউটের পর বাংলাদেশের ক্রিকেটাররা তাকে বিশেষ সম্মান জানিয়েছেন। সেটি তা সারা জীবন মনে থাকবে বলে জানিয়েছেন রস টেইলর। ম্যাচ শেষে ইনস্টাগ্রামে একটি পোষ্ট দিয়ে রস টেইলর বলেন, “আজ ক্রিজে যাওয়ার সময় বাংলাদেশের ক্রিকেটাররা হৃদয় থেকে যে সম্মান দেখালেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। এটি আমি কখনোই ভুলব না।”