বাংলাদেশ থেকে আরব আমিরাতে প্রবেশে বাড়ানো হয়েছে নিষেধাজ্ঞা

চার দেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যাত্রীবাহী ফ্লাইট প্রবেশে নিষেধা’জ্ঞা আগামী ৩১ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। অপর দেশগুলো হল ভারত, পাকিস্তান ও শ্রীলংকা।

আরব আমিরাত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকা থেকে সব যাত্রীবাহী ফ্লাইট ৩১ জুলাই পর্যন্ত বন্ধ। সেইসঙ্গে, যেসব যাত্রী এসব দেশে গত ১৪ দিনের মধ্যে অবস্থান করেছেন তারাও আমিরাতে প্রবেশ করতে পারবে না।

তবে, এ সময়ে আমিরাতের নাগরিক, গোল্ডেন ভিসাধারী প্রবাসী এবং কূটনীতিকরা ক’রো’না স্বাস্থ্যবিধি মেনে দেশটিতে প্রবেশ করতে পারবেন বলে এতে জানানো হয়।

এর আগে, গত ২৪ এপ্রিল থেকে ভারত থেকে আসা ফ্লাইট প্রবেশে নিষেধা’জ্ঞা দেয় আমিরাত সরকার। পরে, ১৩ মে নিষেধা’জ্ঞা আরোপ করা হয় বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলংকার ফ্লাইটের ওপর।