বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ নিয়ে যে ভবিষ্যৎবাণী দিল উট শাহীন

বাংলাদেশের পরের ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। শনিবার কার্ডিফের সোফিয়া গার্ডেনে ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা। স্বাগতিকদের হারিয়ে তারা এখন ফ্রন্টফুটে ফের আসতে পারেন কি না-তাই দেখার।

এবার ক্রিকেট বিশ্বকাপে ভবিষ্যৎবাণী করছে সেই রাশিয়ান বিশ্বকাপের সেই শাহীন উট।

আগামীকাল (৮ জুন) ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ৩য় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ইংলিশদের বিপক্ষে সেই ম্যাচে জয়ী হবে বাংলাদেশ, এমনটাই ভবিষ্যৎবাণী করেছে শাহীন উট।

এর আগেও দক্ষিন আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাংলাদেশকেই জয়ী হওয়ার ভবিষ্যবাণী করেছিলেন উট। টাইগারদের পরবর্তী ম্যাচে অবশ্য নিউজিল্যান্ডের পক্ষেই ভবিষ্যৎবাণী দিয়েছিলেন শাহীন।

এদিকে টানা বৃষ্টিতে কার্ডিফের সোফিয়া গার্ডেনের পিচের ক্ষতি হবার সম্ভাবনা নেই। কারণ পিচ কভার ছাড়াও অত্যাধুনিক ও কোটি টাকা মুল্যের ‘হুপার’ কভারে ঢাকা। যেখানে পানি চুইয়ে ভিতরে ঢোকার যেমন সুযোগ নেই, একই ভাবে আর্দ্রতা ঠিক রাখার একটা বিশেষ যন্ত্রও আছে হুপার কভারে। তাই ভাবা হচ্ছে, টানা বৃষ্টিতে সোফিয়া গার্ডেনের পিচের কোন ক্ষতি না হলেও কোথাও কোথাও পানি জমে গেছে।

যদিও কিওরেটররা নিশ্চিত করেছেন, পানি নিষ্কাষণ বা ড্রেনেজ সিষ্টেম বেশ উন্নত ও আধুনিক। তাই মাঠ ও উইকেট তৈরি করতে হয়ত সমস্যা হবে না। তবে আজ (শুক্রবার) বৃষ্টি থামলেও সোফিয়া গার্ডেনের আউটফিল্ড এবং সেন্টার উইকেটে বাংলাদেশ দলের ব্যাটিং-বোলিং অনুশীলন করার সম্ভাবনা প্রায় শূন্যের কোটায়।

পরপর দুই খেলার আগের দিন প্র্যাকটিস সেশনে বৃষ্টির বাগড়া! তাতে মূল প্রস্তুতি, লক্ষ্য-পরিকল্পনা হয়তো সেভাবে ক্ষতিগ্রস্ত হবে না। তবে শেষ মুহূর্তে নিজেদের ঝালিয়ে নেয়ার কাজটা না করতে পারায় কিছুটা ঘাটতি তো থেকেই যাবে, তা নিশ্চিত করেই বলা যায়।