বাংলাদেশে পক্ষে কে কতটি উইকেট পেল ?


৪৯ রানের এক দাপুটে জয় পেল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজকে নির্ধারিত ৫০ ওভারে ২৮০ রানের টার্গেট দিলে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারই খেলে তবে ২৩১ রানে থেমে যেতে হয়। বোলিং তান্ডবে ওয়েস্ট ইন্ডিজ শুরু থেকেই অনেকটা নিরাশ হয়ে গিয়েছিল। ৯ উইকেট হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যাদের বোলিং তান্ডবে লন্ডভন্ড হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন আপ তারা কে কতটি উইকেট পেল আসুন জেনে নেই:

বাংলাদেশের পক্ষে বল করেছে ৬ জন। এর মধ্যে সর্বচ্চ উইকেট পেয়েছে ক্যাপ্টেন মাশরাফি। ১০ ওভার বল করে ৩৭ রান এবং একটি মেডেন নিয়ে ৪ উইকেট শিকার করে। এর পরের তালিকায় আছে মোস্তাফিজ। ৮ ওভার বল করে ৩৫ রান দিয়ে নিয়েছে ২ উইকে। মিরাজও রুবেল ১ উইকেট করে পেয়েছে। মিরাজ ১০ ওভার বল করে ৩৭ রান দিয়েচে। সবচেয়ে বেশি রান দিয়েছে রুবেল হোসেন। ৮ ওভার বল করে ৫২ রান দিয়েছে সে। সাকিব ৭ ওভারে দিয়েছে ৪৩ রান। মোসাদ্দেক ৭ ওভারে ২২ রান।

নির্ধারিত ৫০ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ২৭৯ রান।

বাংলাদেশের পক্ষে তামিম করেন ১৩০, সাকিব ৯৭ ও মুশফিক খেলেন ঝড়ো ৩০ রানের ইনিংস।

শেষ বল মোকাবেলা করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আন্দ্রে রাসেলকে দারুণ এক বাউন্ডারি মেরে ইনিংস শেষ করেন তিনি। তামিম অপরাজিত থাকেন ১৬০ বলে ১৩০ রান করে। ১০টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ক্যারিয়ারে ১০ম সেঞ্চুরি করে অপরাজিত থেকে যান তামিম ইকবাল। দেবেন্দ্র বিশু ২টি এবং আন্দ্রে রাসেল ও জ্যাসন হোল্ডার নেন ১টি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ: ২৭৯/৪ (৫০ ওভার)

ব্যাটিং: তামিম ইকবাল (১৩০*), মাহমুদউল্লাহ রিয়াদ(৪*)।

আউট: এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজ: ২৩১/৯ (৫০ ওভার)

ব্যাটিং: বিশো (২৯*), জোসেফ (২৯*)

বাংলাদেশের একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজে একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্রা বিশু, আশলে নার্স ও আলজারি জোসেফ।রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজে একাদশ: ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, জেসন মোহাম্মদ, সিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আন্দ্রে রাসেল, দেবেন্দ্রা বিশু, আশলে নার্স ও আলজারি জোসেফ।