বাংলাদেশের শবনমকে নিয়ে ফেসবুকে স্মৃতিকাতর বলিউডের আদনান সামি

পাকিস্তানি তারকারাও তাকে সম্মান করেন বিনম্র শ্রদ্ধায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম শবনমের পা ছুঁয়ে সালাম করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এবার ভাইরাল হলো আরেক গায়ক আদনান সামির স্ট্যাটাস। ৫ সেপ্টেম্বর বিকেলে অভিনেত্রী শবনমের সঙ্গে এক ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন তিনি৷ এটি বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নেটবাসীদের নজর কেড়েছে।

স্ট্যাটাসে আদনান সামি স্মরণ করেছেন, শবনম ও তার স্বামী সংগীত পরিচালক রবিন ঘোষ তাকে কতটা স্নেহ করতেন। সামি তার স্ট্যাটাসে লেখেন, ‘রুপালি পর্দার বাংলাদেশি কিংবদন্তি শবনম জি’র সঙ্গে স্মরণীয় মুহূর্ত।