বাংলাদেশের এমন জয়ে যা লিখলো ভারতীয় মিডিয়া

আফগানিস্তানকে দুর্দান্তভাবে ৬২ রানে হারিয়ে নিজেদের ফর্মে ফিরেছে বাংলাদেশ দল। আর এই ম্যাচ জিতেই বাংলাদেশ দল টিকে রইলো সেমি ফাইনালের রেসে।

আর বাংলাদেশ দলের এমন জয়ের পরে মুখ খুললো ভারতীয় মিডিয়া। এই নিয়ে হিন্দুস্তান টাইমস লিখেছে সাকিবের এমন তান্ডবের পরে সেমির আশা টিকে রইলো বাংলাদেশ দলের।

আর ক্রিকট্র্যকার তো সাকিবকে সুপারম্যানেই বানিয়ে দিল। তারা লিখেছে ,’ বাংলাদেশ দলের সুপারম্যান সাকিবের তান্ডবে দারুণ এক জয় পেয়েছে বাংলাদেশ দল।

উল্লেখ্য যে এই ম্যাচ জয়ের পরে সেমির রেসে বেশ ভালোভাবেই টিকে রইলো বাংলাদেশ দল।