বাঁচা-মরার ম্যাচে গেইলকে নিয়ে কি ভাবছে রংপুর

গতকাল ফাইনালে ওঠার মঞ্চে কুমিল্লার কাছে হেরে এবার ঢাকার বিপক্ষে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। এদিকে রংপুরের বিপক্ষে দুর্দান্ত জয়ে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা। এদিকে টুর্নামেন্ট শেষ দিকে চলে আসলেও এখনো খোলস ছেড়ে বের হতে পারেননি গেইল।

এদিকে বিপিএল এবারের আসরে ১১ টি ম্যাচ খেলেছে গেইল। যেখানে; ১, ৮, ২৩, ৭, ০, ৫৫, ২, ১, ১০, ৩৫*, ৪৬ মিলে করেছেন সর্বসাকুল্য ১৮৮ রান। এ থেকে স্বভাবতই আসছে প্রশ্ন, তবে কি এবার রংপুরের জন্য ‘বোঝা’ হয়ে দাঁড়িয়েছেন ক্রিস গেইল? কিন্তু এমনটা অবশ্য মানতে নারাজ দলটির অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

এদিকে ম্যাচ শেষে গতকাল সংবাদ সম্মেলনে এসে এই প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘স্টিল তো টুর্নামেন্টে আমরা খুব ভালোভাবেই আছি। কারণ এখনো একটা ম্যাচ আছে যেইটা সেমিফাইনাল আমাদের জন্য। তো আমরা আশা করতেই পারি বড় ম্যাচে ও (গেইল) হয়তোবা এগিয়ে আসবে। এই ফরম্যাটে সব সময় ওর দিকেই সবার চোখ থাকে। আমরাও যে ওর দিকে তাকিয়ে নেই এমনটাও না। আগেরবারও সেই কাজটাই করেছে। আশা করছি ও সঠিক সময়ে ক্লিক করবে।’

এদিকে ফর্ম হারানো গেইলের পরিবর্তে রুশোকে ওপেন করানোর যায় কিনা এমন প্রশ্নের জবাবে মাশরাফি বলেন, ‘দেখুন ও (রাইলি রুশো) যেহেতু আমাদের ইনফর্ম প্লেয়ার। আমি মনে করি প্রথম ৬ ওভার টি-টোয়েন্টি ব্যাটসম্যানের সময়, যারা টি-টোয়েন্টি ব্যাটিং করে। এই জায়গাটাতে স্কোর করার বড় সুযোগ থাকে, তো আমি মনে করি যে রুশোকে যদি আমরা ওপেনে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে গেইলকে পিছনে নিয়ে আসতে হবে। এইটা খুব ডিফিকাল্ট হয়ে যায় আসলে, আমার মনে হয় না ও (গেইল) কখনো চার-পাঁচে ব্যাটিং করেছে। এখানে আসলে নাড়াচড়া করার সুযোগ খুব কম।’