ভারতে সম্প্রতি আলোচনায় আসেন একজন পুরি বিক্রেতা। দেশটির জিএসটি কর্মকর্তারা তদন্তের পর জানান যে তার আয় বছরে ৬০ লাখ টাকার বেশি। তবে পুরি বিক্রেতা মহেশ কুমারের বাড়িতে গিয়ে হতাশ হয়েছেন কর্মকর্তারা।
কর্মকর্তারা ভেবেছিলেন তার আলিশান বাড়ি ও গাড়ি রয়েছে। তবে সেখানে গিয়ে দেখেন যে, ২২৫ বর্গফুটের একটি ভাঙাচোড়া ফ্ল্যাটে পরিবার নিয়ে থাকেন তারা।
মুকেশের বাড়ি গিয়ে হতাশ হন জিএসটি কর্মকর্তারা। ভাঙাচোরা ফ্ল্যাটে জিনিসপত্র ছড়ানো৷ অতিথিদের বসবার জন্য কিছু প্ল্যাস্টিকের চেয়ার পাতা৷ বাড়ির বাইরে বাহন অবশ্য রয়েছে, একটি পুরানো কালো বাই-সাইকেল৷
মুকেশের বাবা মাখনলাল জানান, জিএসটি দেওয়ার মতো বড় ব্যবসা তারা করেন না৷ তবে ব্যবসা ভালোই চলছে৷ তিন ছেলেসহ পরিবারের সকলে মিলে মাসে গড়ে দেড় লক্ষ টাকা রোজগার করেন৷ মুকেশ ও তার দুই ভাইয়ের ছোট ছোট বাসস্থান রয়েছে৷ পরিবারে ৭টি শিশুসহ ১৫ জন সুখেই রয়েছেন৷ তিন ছেলেই ব্যবসায় সাধ্যমত সাহায্য করছেন৷
