বগুড়া শেরপুরের রাতের অন্ধকারে সুবেল (৫২) নামের এক খুদ, গুড়া ও চিটার ব্যবসায়ি বাড়িতে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে লুটপাট করে নগদ প্রায় ৫ লক্ষ টাকা ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। শনিবার (২৯ জানুয়ারি) রাত ৭টার দিকে উপজেলার শাহ বন্দেগি ইউনিয়নের হাওয়াখানা এলাকায় এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী সুবেল শাহ বন্দেগি ইউনিয়ন এর হাওয়াখানা এলাকার বাহাদুর মুন্সির ছেলে।
সুবেল জানান, বাড়ি নির্মাণ করার জন্য ও তার ব্যবসাহিক নগদ প্রায় ৫ লক্ষ টাকা বাড়িতে রেখে দেয়। শনিবার রাত্রি সাতটার দিকে ২০ থেকে ২৫ জন সন্ত্রাসীরা অতর্কিতভাবে আমার বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করে নগদ প্রায় ৫ লক্ষ টাকা ও বাড়িঘর ভাঙচুর করে।
এ বিষয়ে ভুক্তভোগী খুদ, গুড়া ও চিটা ব্যবসায়ী স্ত্রী ও মেয়ে জানান, সন্ত্রাসীরা আমাদের বাড়িতে হামলা চালালে তাদেরকে বাধা দিতে যায় তখন তারা গুলি করে হত্যা করার হুমকি দেয় ও তাদেরকে আমজাদ হাজি পাঠিয়েছে বলে তারা জানায়। সেই আমজাদ হাজির কিছু সন্ত্রাসী বাহিনী আমার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে আমার বাড়িতে থাকা নগদ ৫ লক্ষ টাকা করে নিয়ে যায়। এ ব্যাপারে শেরপুর থানা অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি দতন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
