ফ্রান্সকে ২-১ গোলে হারাল বাংলাদেশ

স্পেশাল অলিম্পিক ইউনিফায়েড কাপ ফুটবলে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছে ফ্রান্সকে। প্রতিযোগিতায় এটি ছিল বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। যুক্তরাষ্ট্রের শিকাগোতে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। খবর মিডিয়াপোস্ট’র।

ম্যাচের প্রথমার্ধে বাংলাদেশ ১-০ গোলে পিছিয়ে ছিল। যদিও বিরতির পর ঠিকই ঘুরে দাঁড়ায়, আরাফাতের জোড়া গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছিল উরুগুয়ের বিপক্ষে।

শেষ ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।