ফেসবুকে যে স্ট্যাটাস দিলো তাসকিনের স্ত্রী

সতীর্থরা যখন নিউজিল্যান্ডে অনুশীলনে ব্যস্ত, তাসকিন তখন বিছানায় শুয়ে সময় কাটাচ্ছেন। লম্বা সময় পর জাতীয় দলের ফেরার সুযোগ পেয়েও ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবেই হতাশ এই পেসার। সব সময় হাসিমুখে ঘুরে বেড়ানো তাসকিন মলিন মুখে বসে থাকেন। হাসেন, তাও কষ্টের হাসি। তার নিত্য সময়ের সঙ্গী এখন ক্র্যাচ।

স্বাভাবিকভাবেই তাসকিনের এমন চেহারা মেনে নিতে পারছেন না তার স্ত্রী সৈয়দ রাবেয়া নাঈমাও। স্বামীর এমন অবস্থায় সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল আইডি থেকে মন খারাপের এক স্ট্যাটাসও দিয়েছেন রাবেয়া। ওই পোস্টে চারটি ছবি ও একটি ভিডিও যুক্ত করেছেন তিনি।

ছবিগুলোতে দেখা যায়, সোফায় বসে টিভি দেখছেন তাসকিন। কোলে একমাত্র ছেলে তাসফিন। পাশেই সোফার ধারে রাখা ক্র্যাচ। ভিডিওতে দেখা যাচ্ছে, ছেলে তাসফিনের সঙ্গে দুষ্টুমিতে মেতেছেন তাসকিন।

ওই পোস্টে তাসকিন-পত্নী লিখেছেন, ‘তাকে দেখতে আসলেই খুব কষ্ট হচ্ছে। যে কিনা সর্বদা হাসিমুখে থাকে, সবাইকে হাসায়, তারই চেহারা আজ মলিন হয়ে আছে। কোনো হাসি নেই, কষ্টের হাসি নিয়া কথা বলে সবার সাথে। কী বলে তাকে সান্ত্বনা দেবো ভাষা নেই আমার। যাক আল্লাহ্ তায়ালার কাছে দোয়া করি তাকে দুনিয়ার সব হ্যাপিনেস দিক, যে কিনা আমাদের হ্যাপিনেসের জন্য এত্ত কষ্ট করে। সবাই তার জন্য দোয়া করবেন প্লিজ, যাতে খুব জলদি সুস্থ হয়ে যায় ও। তার এত্ত কষ্টের মধ্যে একটু স্বস্তির হাসি তাসফিন। আব্বু তোমাকে সবসময়ের মতো ভালোবাসি।’