ফের ভারতের হয়ে খেলবেন কপিল দেব!

আবার ভারতের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন কপিল দেব। না, এই বুড়ো বয়সে অবসর ভেঙে ক্রিকেটে ফিরছেন না ১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ২০১৮ এশিয়া পেসিফিক সিনিয়র গলফ টুর্নামেন্টে ভারতের প্রতিনিধিত্ব করতে দেখা যাবে তাকে।

জাপানে আগামী অক্টোবরে অনুষ্ঠিতব্য এই টুর্নামেন্টকে সামনে রেখে তিনি বলেন, ‘এটা অবশ্যই ক্রিকেটের মতো নয়। কিন্তু আমি খুশি আমি আবার দেশের জার্সিতে অন্য আরেকটি খেলায় মাঠে নামছি। দিন শেষে দেশের প্রতিনিধিত্ব করার মতো সম্মানের আর কিছু নেই।

তিনি আরও বলেন, ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর আমি প্রথম দু’তিন বছর গলফের পিছনে অনেকটা সময় দিয়েছি। আমি আনন্দিত যে, খুব সহজেই আমি খেলাটা ধরতে পেরেছি।’