আর মাত্র একদিন রাত পোহালেই জাতীয় নির্বাচনের। সবার মাঝে কাজ করে চলেছে অন্য রকমের এক উত্তেজনা। শেষ সময়ে সবাই ঝালিয়ে নিচ্ছেন নিজেদের অবস্থান।
ফেনীর সোনাগাজী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক খুরশিদ আলমের বাড়ীর পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র্যাপিড এ্যকশন ব্যাটেলিয়ন (র্যাব)।
আজ শনিবার ভোর রাতে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকা থেকে এ গুলো উদ্ধার করা হয়। র্যাব জানায়, জাতীয় নির্বাচনে নাশকতার পরিকল্পনায় দুর্বৃত্তরা অস্ত্র ও গোলাবারুদ মজুদ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব।
এ সময় যুবদল নেতা খুরশিদ আলমের বাড়ির পরিত্যাক্ত একটি ঘর থেকে ১০টি অত্যাধুনিক অস্ত্রসহ বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করা হয়। ফেনীস্থর র্যাব-৭ ফেনী ক্যাম্প কমান্ডার শাপায়াত জামিল ফাহিম ঘটনার তথ্য নিশ্চিত করেন।
