ফায়ার সার্ভিস ক’র্মকর্তার ফেনসিডিল সেবনের ভিডিও নিয়ে তোলপাড়

রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের ফেনসিডিল সেবনের একটি ভিডিও ফাঁ’স হয়েছে। এ নিয়ে জে’লায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

ফাঁ’স হওয়া ১৮ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, কোনো এক অজ্ঞাত স্থানে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনসহ কয়েকজন ফেনসিডিল সেবন করছেন।

এতে ট্রাউজার ও ট্র্যাকসুট পরিহিত সুমনের কোমরে ফায়ার সার্ভিসের ওয়াকিটকিও দেখা যায়। তার স’ঙ্গে আরও একজনকে দেখা গেলেও মুখ দেখা না যাওয়ায় তার পরিচয় জা’না যায়নি। তবে কবে কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে সে বিষয়ে কিছু জা’না যায়নি।

স্থা’নীয় বাসিন্দা মুন্নার দা’বি, ‘আমি নিজেও কয়েকদিন তার মা’দক সেবনরত অব’স্থায় দেখেছি। তাকে বারবার নি’ষেধ করলেও তিনি শোনেননি। উল্টো আমা’র বি’রুদ্ধে বিভিন্ন অ’ভিযোগ দেন।

আরেক বাসিন্দা পিন্টুর দা’বি, ‘আমি অনেকদিন তাকে বা’ধা দিয়েছি। আমাদের এলাকায় খোলামেলা পরিবেশেই তিনি ফেনসিডিল সেবন ক’রতেন। আম’রা তার বিচার চাই।

এ বিষয়ে জানতে চাইলে অ’ভিযুক্ত ফায়ার সার্ভিস ক’র্মকর্তা কামরুজ্জামান সুমন বলেন, ‘আমাকে অনেকদিন আগে কয়েকজন জো’র করে ফেনসিডিল খাইয়ে তার ভিডিও করে। আমি এসব খাই না। একটি চক্র আমাকে ফাঁ’সানোর চেষ্টা করছে।’

এ বিষয়ে ফায়ার সার্ভিসের রংপুর বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, ‘আমি ছুটিতে আছি। বিষয়টি আমি শুনেছি, তবে ভিডিও দেখিনি। ছুটি শেষে গিয়ে এ বিষয়ে ব্যব’স্থা গ্রহণ করা হবে।