ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে আজ শুক্রবার (১৭ মে) উইন্ডিজের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় বিকাল ৩:৪৫ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
জবাবে ব্যাট করতে নেমে দারুণ খেলতে থাকেন দুই উইন্ডিজ ওপেনার হোপ ও অ্যামব্রিস। দুইজনই হাফসেঞ্চুরি তুলে নেন। ৫০ বলে ৫ চার ও ২ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন হোপ। অন্যদিকে ৬০ বলে ৪ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন অ্যামব্রিস।এরপর ম্যাচে বৃষ্টি আঘাত হানে। বৃষ্টির কারণে প্রায় দুই ঘন্টা ম্যাচ বন্ধ রয়েছে। যদি শেষ পর্যন্ত উইন্ডিজ ব্যাট করতে না পারে তাহলে ডাক ওয়ার্থ লুইস পদ্ধতিতে ২০ ওভারে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়াতে পারে ২০৩ রান।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মোস্তাফিজুর রহমান।
উইন্ডিজ একাদশঃ সুনিল অ্যামব্রিস, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথান কার্টার, জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান এলেন, অ্যাশলে নার্স, কেমার রোচ, রেমন রেইফার, শ্যানন গ্যাব্রিয়েল।
