ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে মাদকবিরোধী প্রচারণা শুরু হয়েছে। আজ দুপুরে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মাদকবিরোধী এ প্রচারণার উদ্বোধন করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার জাকির হোসেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, মোস্তফা কামাল, আতিকুল ইসলাম, এএসপি মহিউদ্দিন, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এএফএম নাসিমসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাদকবিরোধী প্রচারণার অংশ হিসাবে বিভিন্ন গাড়িতে স্টিকার এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। প্রচারণা চলাকালে পুলিশ সুপার জানান, মাদক বিক্রি এবং জড়িতদের কোনভাবেই ছাড় দেয়া হবেনা। যত ক্ষমতাবান ব্যক্তিই হোন না কেন পুলিশ তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করবে।
