ফখরকে অশ্লীল ভাষায় আক্রমণ তসলিমার, সোশ্যাল মিডিয়ায় ঝড়

গতকাল পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ ইতি টানে বাংলাদেশ। নিজেদের অষ্টম ম্যাচে ভারতের বিপক্ষে ব্যর্থতায় সেমির স্বপ্ন ভঙ্গের পর গতকাল নিয়মরক্ষার ম্যাচে নামেন মাশরাফি-সাকিবরা। একজন বাংলাদেশি হিসাবে লর্ডসের ম্যাচটি ভালোভাবে প্রত্যক্ষ করেন বিতর্কিত সাহিত্যিক ও লেখিকা তসলিমা নাসরিন।

তসলিম নাসরিন পাক-বাংলাদেশ ম্যাচটি উপভোগে সীমাবদ্ধ থাকলে ভালো হতো। কিন্তু তিনি তা না করে উল্টো ফখর জামানকে অশ্লীল ভাষায় আক্রমণ করে বসেন। যা নিয়ে রীতিমতো সমালোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডয়ায়।

গতকাল শুক্রবার পাকিস্তান ইনিংসে ব্যাট করছিলেন ফখর জামান। বিশ্বকাপটা ফখরের জন্য খুব একটা ভাল যাচ্ছে না। গতকালও খুব একটা ভাল যায়নি। ৩১ বলে মোটে ১৩ রান করেছেন মাত্র। সেসময় তসলিমা একটু টুইট করেন।

যেখানে ফখরের নাম বিকৃত করে লেখা হয় ‘Fucker’। ইংরেজিতে এই শব্দটি গালাগালি হিসেবে বিবেচিত হয়, সেটা কারও অজানা নয়। সেলিব্রিটি সাহিত্যিকের কাছ থেকে তাই এমন শব্দ প্রত্যাশা করেননি কেউ। স্বাভাবিকভাবেই তসলিমার সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনদের একাংশ।