প্রেম করায় মেয়েকে হত্যা করে ব্যাগে ভরে নদীতে ফেলে দিল বাবা-মা

মেয়ে প্রেম করছে, বিষয়টি কোনভাবেই মেনে নিতে পারেনি বাবা-মা। তাই একপর্যায়ে মেয়েকে হত্যা ব্যাগে ভরে নদীতে ফেলে দিয়েছে ওই বাবা-মা। এই ঘটনা ঘটেছে ভারতের মালদায়। খবর এনডিটিভির।ইতিমধ্যে ওই বাবা মাকে গ্রেফতার করেছে পুলিশ।প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার পশ্চিমবঙ্গের মালদার মাহেন্দ্রতলা গ্রামে এ ঘটনা ঘটেছে। দেশটির পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে ওই অভিযুক্ত বাবা-মাকে গ্রেফতার

করেছে পুলিশ।জানা যায়, ওই মেয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন। অন্য এক গ্রামের একটি ছেলের সঙ্গে সম্পর্ক ছিল তার। সেটি কোনভাবেই মেনে নিতে পারছিল না তার বাবা মা। তাই একপর্যায়ে মেয়েকে মেরে ব্যাগে ভরে গঙ্গার নদীতে ফেলে দেয়।ইতিমধ্যে ওই মেয়ের লাশ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার তদন্ত করছে দেশটির পুলিশ।আরো পড়ুন:কুমিল্লায় প্রকাশ্যে অস্ত্রের মুখে বিকাশ এজেন্টের ৫৮ লাখ

টাকা লুটের ঘটনায় অন্যতম আসামি মন্টু সরকারকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাতে জেলার তিতাস উপজেলার মোটুপি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।মন্টু সরকার তিতাস উপজেলার মৌটুপি গ্রামের খলিল সওদাগরের ছেলে।রবিবার দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আজিম-উল আহসান। জানা

যায়, গত ২১ ফেব্রুয়ারি জেলার তিতাস উপজেলার দড়িকান্দির ব্রিজের কাছে এক দল দুর্বৃত্ত বিকাশ এজেন্টকে অস্ত্রের মুখে জিম্মি করে ৫৮ লাখ টাকা লুট করে। এ ঘটনায় গ্রেফতার হওয়া ৫ জনের মধ্যে অমর নম ও শফিউল্লাহ নামে দুই ডাকাত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এতে মন্টু সরকারসহ জড়িত অপর ডাকাতদের নাম প্রকাশ করে।