প্রিয়াঙ্কা চোপড়ার এনগেজমেন্টের খবরে যতটা না আনন্দে ভাসার কথা, ততটা আমোদিত হতে দেখা যাচ্ছে না বলিউড তথা সিনেমাসংশ্লিষ্ট অনেককেই। বিশেষ করে সালমান খানের মেগা প্রজেক্ট ‘ভারত’ থেকে নিজেকে হঠাৎ করে সরিয়ে নিয়ে রীতিমতো বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
শুধু তাই নয়, প্রিয়াঙ্কার এই হঠাৎ সিদ্ধান্ত তাঁর কাছের অনেক বন্ধুকেই নাখোশ করেছে।
তাঁদেরই একজন কঙ্গনা রানাউত। এ প্রসঙ্গে তাঁর কাছে জানতে চাইলে তিনি উল্টো প্রশ্ন করে বলেন, তাই না-কি? ও আমার খুব ভালো বন্ধু। এমন একটি বিষয় ও আমাকে বলেনি, আমি বিষয়টি নিয়ে সত্যিই খুব মর্মাহত।
মধুর ভাণ্ডারকরের ‘ফ্যাশন’ ছবিতে কাজ করার সময় বন্ধুত্ব হয় দুজনের। যে ছবিটি দুজনের ক্যারিয়ারেরই টার্নিং পয়েন্ট ছিল। এ ছবিটিই তাঁদের দুজনকে আজ ‘সাপোর্টিং’ থেকে ‘সলো লিড’ অভিনেত্রী হতে সহায়তা করেছে।
নান সময়ে এই দুই অভিনেত্রীর বন্ধুত্বের নানা প্রমাণ আমরা পেয়েছি। এখন দেখার বিষয়, প্রিয়াঙ্কা ফোন করে বা অন্য কোনো মাধ্যমে কঙ্গনাকে এনগেজমেন্টের বিষয়টি না জানানোর কারণ ব্যাখ্যা করেন কি-না।
