প্রশংসিত শ্রীদেবীকন্যা জাহ্নবী

প্রথম ছবি ‘ধাড়াক’-এ অভিনয় করে দারুণ প্রশংসিত হলেন শ্রীদেবীকন্যা জাহ্নবী কাপুর। বক্স অফিসের প্রথম দিনেই এটি আয়ে আশাব্যঞ্জক সাড়া ফেলেছে। জাহ্নবী অভিনীত ধাড়াক ছবিটি প্রথম দিনে রেকডর্ও গড়েছে। ছবিটিতে আলাদা করে অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন জাহ্নবী। বলিউড তারকাদের উষ্ণ শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি।

জাহ্নবী ও ইশান অভিনীত ধাড়াক ছবিটি দেখার পর বলিউডের খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমী তার টুইটারে লিখেছেন, ‘শ্রীদেবী যদি বেঁচে থাকত তার মেয়ের অভিষেক দেখার জন্য, তাহলে আমি নিশ্চিত সে গবির্ত হতো।’ অনিল কাপুর ভাতিজি জাহ্নবীর অভিনয়ে মুগ্ধ। তবে প্রশংসা তিনি করেছেন নায়ক ইশানেরও। অনিল বলেছেন, ‘দেখে বোঝার উপায় নেই যে তারা নতুন কাজ করছে। তাদের উন্নতি কামনা করি।’ মাধুরী দীক্ষিতও ছবিটি দেখার পর ধন্যবাদ জানিয়েছেন ছবিটির প্রযোজক করণ জোহরকে। আর বলেছেন, ‘করণকে ধন্যবাদ নতুনদের কাজ করার সুযোগ দেয়ায়। তা না হলে জাহ্নবীর এই অসাধারণ কাজ আমাদের দেখা সম্ভব হতো না।’

এছাড়াও জাহ্নবীকে তার কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সোনম কাপুর, অজুর্ন কাপুর, কারিশমা কাপুর ও রেখা।

‘ধাড়াক’ ছবিটি মারাঠি ‘সাইরাত’ ছবি থেকে অনুপ্রাণিত। দুই তরুণের প্রেমের উপাখ্যান নিয়ে নিমির্ত হয়েছে ছবিটি। এ ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও পেয়েছেন জাহ্নবী। দুজনই ৬০ লাখ রুপি করে পারিশ্রমিক পেয়েছেন। বক্স অফিসে ধাড়াক সিনেমাটি প্রথম দিনে আয় করেছে ৮.৭১ কোটি রুপি, যা বলিউডে অভিষেক হওয়া কোনো অভিনয়শিল্পীর প্রথমদিনের আয়ের দিক থেকে সবোর্চ্চ।